
বিনোদন
৪ মাস ধরে নিখোঁজ কপিল শর্মা শো-এর কমেডিয়ান সিদ্ধার্থ সাগর বা ‘সেলফি মওসি’?
রূপসী বাংলা ডেস্ক:দ্য কপিল শর্মা শো-য়ের ‘সেলফি মওসি’ সিদ্ধার্থ সাগরের দীর্ঘদিন খোঁজ নেই। এক মহিলা নিজেকে তাঁর ঘনিষ্ঠ বন্ধু বলে দাবি করে ফেসবুকে একটি পোস্ট করেন। তাতে বলেন, সিদ্ধার্থকে শেষ দেখা গিয়েছে নভেম্বর মাসে, সকলকে তাঁর অনুরোধ, বন্ধুকে খুঁজে পেতে যেন তাঁকে সাহায্য করেন তাঁরা।
মহিলার নাম সোমি সাক্সেনা। তিনি লিখেছেন, আপনারা সিদ্ধার্থ সাগর ওরফে সেলফি মওসি ওরফে নাসিরকে চেনেন। ৪ মাস ধরে ওর খোঁজ মিলছে না, শেষ দেখা গিয়েছে ১৮ নভেম্বর। কেউ জানে না তিনি কোথায়। তিনি আমার খুব ভাল বন্ধু, তাঁকে খুঁজতে দয়া করে সাহায্য করুন, এই বার্তা যত দূর সম্ভব ছড়িয়ে দিন।



