প্রবাস

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

রূপসী বাংলা ডেস্ক:অস্ট্রেলিয়ার কাকাডুতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। চালকের অনভিজ্ঞতার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুয়িন্ডা লজ থেকে ছয় কিলোমিটার উত্তরে কাকাডু হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত টয়োটা প্রাডো গাড়ির আহত অন্য চার যাত্রীকে রয়্যাল ডারউইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল, যদিও এদের মধ্যে তিনজন আইসিইউতে রয়েছেন। মাত্র কয়েক মাস আগেই লিচফিল্ড ন্যাশনাল পার্কে গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছিলেন দুই বাংলাদেশি। উত্তর অঞ্চলীয় পুলিশের ভারপ্রাপ্ত সহকারী কমিশনার কমান্ডার টনি ফুলার গণমাধ্যমকে জানিয়েছেন, জাবিরু থেকে কুয়িন্ডাগামী টয়োটা প্রাডোটি ২৯ বছর বয়সি এক অদক্ষ চালক চালাচ্ছিল। পথিমধ্যে গতির ওপর বাঁক নিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দুর্ঘটনার সৃষ্টি করে। দুর্ঘটনার সময় এক ব্যক্তি গাড়ি থেকে ছিঁটকে পড়ে যান। এতে পুলিশের সন্দেহ, যাত্রীরা হয়ত সিটবেল্ট ব্যবহার করেননি। টনি ফুলার বলেন, ‘আমরা মনে করি না, চালক অ্যালকোহল সেবন করে গাড়ি চালাচ্ছিলেন। বরং চালক অদক্ষ ছিলেন। চালক শহরে ছোট গাড়ি চালিয়ে অভ্যস্ত। এ ধরনের গাড়ি হয়ত তিনি এর আগে চালাননি।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension