বিনোদন

আইপিএলের ম্যাচ চলাকালে ধোনির মেয়ে জিভার সঙ্গে খেলায় মাতলেন শাহরুখ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

রূপসী বাংলা ডেস্ক:আইপিএল মানেই ক্রিকেট আর বলিউডের মেলবন্ধন। খেলার সঙ্গে মিশেল গ্ল্যামারের। আর রূপোলি পর্দার মায়াবী মোহ নিয়ে দর্শকদের মুগ্ধ করে আইপিএলে ‘বলিউড বাদশা’ শাহরুখ খানের উপস্থিতি। তাঁর মালিকানাধীন দল কলকাতা নাইট রাইডার্সের খেলা থাকলে স্টেডিয়ামে যাওয়ার জন্য উত্সপক থাকেন কিং খান। এবারের আইপিএলে নাইটদের প্রথম ম্যাচে কলকাতার ইডেনে দেখা গিয়েছিল তাঁকে। দলের পরের ম্যাচ দেখতে গতকাল চেন্নাইতেও পৌঁছে গিয়েছিলেন শাহরুখ। এম এ চিদম্বরম স্টেডিয়ামে খেলার অবকাশে চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির মেয়ে জিভার সঙ্গে খেলায় মেতে উঠলেন আবরামের বাবা। জিভার সঙ্গে শাহরুখের সেই খুনসুটির ছবি নিমেষে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

গতকাল চেন্নাইতে সিএসকে-র হলুদ রঙের জার্সি পরে বাবার দলকে সমর্থন করতে মায়ের সঙ্গে এসেছিল জিভা। ছোট্ট জিভার সঙ্গে ম্যাচের উত্তেজনা ভুলে খেলায় মাতলেন শাহরুখ। সেই সময় উপস্থিত ছিলেন ধোনির স্ত্রী তথা জিভার মা সাক্ষীও।

সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয় জিভা। বাবা ছাড়াও বিভিন্ন সেলিব্রিটিদের সঙ্গে তার ছবি সোশ্যাল মিডিয়ায় এর আগেও অনেকবার দেখা গিয়েছে। এই সেলিব্রিটিদের মধ্যে রয়েছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিও।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension