প্রবাস

নিউইয়র্কে কিশোরগঞ্জবাসীর মিলনমেলা

কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন ইউএসএ-এর নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে নিউইয়র্কে কিশোরগঞ্জবাসীর মিলনমেলায় মুখরিত হয়েছিল জ্যাকসন হাইটস।

“গত ১২ নভেম্বর রোববার গুলশান ট্যারেসে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মাহফুজুল হাসান টুপন বলেন, এবারই প্রথম সম্পূর্ণ গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি কমিটি সংবিধান সম্মতভাবে সংগঠনের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে, ঐক্যের প্রতিফলন। আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে সুদৃঢ় বাংলাদেশ কমিউনিটি গঠন করতে চাই।”

নব নির্বাচিত সভাপতি বলেন, “যুগে যুগে কিশোরগঞ্জে জন্ম নিয়েছেন অনেক কৃতি সন্তান। দেশে ও বিদেশে বিভিন্ন ক্ষেত্রে তারা প্রতিভার স্বাক্ষর রেখেছেন। কিশোরগঞ্জে জন্মেছিলেন মধ্যযুগের স্বনামধন্য মহিলা কবি চন্দ্রাবতী। বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ, সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের জন্মস্থান পূণ্যভূমি কিশোরগঞ্জ। নতুন প্রজন্মের কিশোরগঞ্জবাসীকে আমরা জেলা ও দেশের মুখোজ্জ্বল করার কাজে অনুপ্রেরণা দিতে চাই।”

অভিষেক অনুষ্ঠানে নিউইয়র্ক ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর থেকে আগত বিপুল সংখ্যক কিশোরগঞ্জবাসী প্রচুর উৎসাহ ও উদ্দীপনা নিয়ে আগামী দুই বছরের জন্য কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটিকে বরণ করেন। বিশিষ্ট ব্যবসায়ী এবিএম ওসমান গনি অভিষেক অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্কে বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল শামীম আহসান ও বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী রিজিয়া পারভীন। এসোসিয়েশনের ৩৯ সদস্য বিশিস্ট নবনির্বাচিত কমিটিকে শপথবাক্য পাঠ করান নির্বাচন কমিশনার মো. আকতার হোসেন মনির।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension