
২০২০ এর নির্বাচন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে নিরাপদতম: সিআইএসএ
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির সাইবার নিরাপত্তা বিষয়ক সংস্থা-সিআইএসএ বলেছে, ২০২০ সালের নির্বাচন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে নিরাপদতম ভাবে অনুষ্ঠিত হয়েছে।
যৌথ বিবৃতিতে জানানো হয়, ভোটে কারচুপি বা জালিয়াতির এখন পর্যন্ত কোনও প্রমাণ মেলে নি। যদিও ভোটের ফল না মানতে গো ধরে বসে আছেন ট্রাম্প। তাকে সমর্থন করছেন কংগ্রেসে বেশিরভাগ রিপাবলিকান সদস্য। অবশ্য রিপাবলিকান শিবিরে, নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেনকে মেনে নেওয়ার বিষয়ে সমর্থন বাড়ছে।
এখনও ভোটের ফল মেনে না নেওয়াকে সার্কাস বলছেন, ডেমোক্রেট হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি। বৃহস্পতিবার ব্রিফিংয়ে, বাস্তবতা মেনে নিতে রিপাবলিকানদের প্রতি আহবান জানান তিনি।
সিআইএসএ প্রধান বলেছেন, আমেরিকায় আপনার ভোটের সুরক্ষায় আমাদের আস্থা আছে, আপনারও আস্থা থাকা উচিত।❐
Election Infrastructure Subsector – SCC/GCC Joint Statement on the 2020 Election. TLDR: America, we have confidence in the security of your vote, you should, too. #Protect2020 https://t.co/nT9ZnHTbSv
— Chris Krebs #Protect2020 (@CISAKrebs) November 13, 2020



