প্রবাস

জাতিসংঘের সামনে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের মানব বন্ধন

যুক্তরাষ্ট্র ছাত্রলীগ বুধবার স্থানীয় সময় দুপুরে ১টায় জাতিসংঘের সামনে মানব বন্ধন করেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে যুক্তরাষ্ট্র ছাত্রলীগ জানিয়েছে, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশ অনুযায়ী জাতিসংঘের সামনে একটি মানব বন্ধন ও স্মারক লিপি প্রদান কর্মসূচী পালন করা হয়।

সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও ছাত্রনেতা জনাব আমিনুল ইসলাম। উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মুজিবুর মিয়া ও প্রচার সম্পাদক ইসমাইল হোসন স্বপন।

এছাড়াও নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা রফিকুর রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ও যুক্তরাষ্ট্র ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। সার্বিক সহযোগিতা করেন উপ আন্তর্জাতিক সম্পাদক মো. শওকত হোসেন, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের ছাত্রনেতা শফিকুর রহমান শাফাতসহ আরো আনেকে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension