
নিউ ইয়র্ক সামার ক্যাম্প ও ডে কেয়ারে শিশুদের জন্য পুনরায় মাস্ক ম্যান্ডেট
জাহান আরা দোলন: বাবা মা এবং স্থানীয় কর্মকর্তাদের ক্ষোভের পরে নিউইয়র্ক সামার ক্যাম্প এবং ডে কেয়ার সেন্টারে বাচ্চাদের জন্য মাস্ক ম্যান্ডেট পুনরায় চালু করতে যাচ্ছে।
রাজ্যে দুই বা তদূর্ধ্ব বছরের প্রতিষেধক বিহীন চাইল্ডকেয়ারের শিশুদের মাস্ক পরিধান করতে উৎসাহিত করবে, যদিও এটা ঠিক বাধ্যতামূলক নয়।
চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি সার্ভিসের রাজ্য দপ্তর জানিয়েছে, ডে কেয়ার এবং ক্যাম্পে আবশ্যিকভাবে শিশুদের ‘খাওয়া, পান করা, গোসল, সাঁতার অথবা ঘুম/বিশ্রাম ছাড়া’ সবসময় মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে। এর এক সপ্তাহ পরেই এই মাস্ক ম্যান্ডেট পুনরায় চালু করার ধারণা তৈরি হয়।
পুনর্গৃহিত গাইডেন্স অনুসারে, ছোট শিশুদের বা ক্যাম্পারদের ‘চাইল্ডকেয়ার বা ডে কেয়ার প্রোগ্রাম সুবিধা এলাকায় মাস্ক পরিধানের প্রয়োজন নেই।’ বড় শিশুদের ‘সম্ভাব্য হিসাবে’ মাস্ক পরতে ‘উৎসাহিত করা হয়েছে তবে বাধ্যতামূলক করা হয় নি।’
দুই বছরের বেশি বয়সী শিশুদের পরিবহনের সময় মাস্ক পরিধান জরুরি।
গত সপ্তাহে জারিকৃত অন্যান্য সেফটি গাইডলাইনের অনেকগুলিই অপরিবর্তিত রয়েছে শিশু এবং ক্যাম্পারদের ক্যাপাসিটি লিমিট সহ। এই ক্যাপাসিটি লিমিটে সামাজিক দুরত্বের অনুসরণ করা হয়েছে। এছাড়াও সম্পূর্ণ ভ্যাকসিনেশন ছাড়া কর্মীদের জন্য ভ্যাকসিনেশন বিহীন কর্মীদের সঙ্গে মাস্ক পরিধান এবং ছয় ফিটের সামাজিক দূরত্ব বজায় রাখা এখনও বাধ্যতামূলক।
ডে কেয়ার এবং প্রোগ্রামে সমস্ত কর্মী এবং শিশুদের কোভিড ভ্যাকসিনেশন পর্যায় এবং যাবতীয় তথ্য সংগ্রহ এবং সকল কর্মী ও দর্শনার্থীদের দৈনিক স্বাস্থ্য পরীক্ষার বাধ্যতামূলক প্রয়োগ করতে হবে।❐
সিবিএস অবলম্বনে



