
এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী নিউইয়র্কে উদযাপন উপলক্ষে যৌথ প্রস্তুতি সভা
গত ২৩ শে জুন রোজ বুধবার বিকাল ৫ ঘটিকায় জ্যাকসন হাইটের বারী হোম কেয়ার অফিসে আগামী ১৪ই জুলাই বাংলাদেশে সফল সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত পল্লী বন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ সাহেবের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী নিউ ইয়র্কে জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের এলাকাবাসী ও জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা যৌথভাবে প্রস্তুতি সভা করেছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জাতীয় পার্টির সভাপতি হাজী আবদুর রহমানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় অনুষ্ঠিত যৌথ সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সিনিয়র উপদেষ্টা সৈয়দ শওকত আলী, উপদেষ্টা গিয়াস মজুমদার, উপদেষ্টা মাহাবুর রহমান চৌধুরী, জাপার সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সহ সভাপতি এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আসেফ বারী টুটুল, জ্যাকসন হাইটস এলাকাবাসীর পক্ষে সভাপতি শাকিল মিয়া ও সাধারণ সম্পাদক জেড আলম নমী ও মোস্তাফিকুর রহমান (ওয়াসিম) প্রমুখ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এলাকাবাসী ও জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা যৌথভাবে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ সাহেবের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আগামী ১৪ জুলাই পালন করবে। এ উপলক্ষ্যে সকল প্রবাসী নিউ ইয়র্কবাসীকে আগামী ১৪ই জুলাই হুসেইন মুহাম্মদ এরশাদ মৃত্যু বার্ষিকীতে আমন্ত্রণ জানানো হয়। এদিন বিকাল ৬টা থেকে রাত ৮:৩০ মিনিট পর্যন্ত খাবার পরিবেশন করা হবে। মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে একটি আসেফ বারী টুটুলকে আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। প্রধান সমন্বয়কারী গিয়াস মজুমদার ও মোস্তাফিকুর রহমান (ওয়াসিম) সদস্য সচিব।
সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী সফল করার জন্য আহ্বায়ক কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।



