
প্রবাস
বেঙ্গল সোসাইটির বার্ষিক বনভোজন উপলক্ষে প্রস্তুতি সভা
নিউ ইয়র্কের বেঙ্গল সোসাইটির বার্ষিক বনভোজন ২০২১ সফল করতে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, আগামী ৪ জুলাই এ বনভোজন আয়োজিত হবে। এ উপলক্ষে অ্যাস্টোরিয়ায় বৈশাখী রেষ্টুরেন্টে সোসাইটির সভাপতি মাহমুদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সবুজের পরিচালনায় আয়োজিত সভায় বনভোজনের বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন বনভোজনের প্রধান সমন্বয়কারী আবু তালেব চৌধুরী চান্দু, সাবেক সভাপতি রানা মো. আয়াজ, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল ফাত্তা রিয়াদ, কোষাধ্যক্ষ বোরহান খান প্রমুখ। আকর্ষণীয় পুরস্কারের র্যাফেল ড্র, দেশ ও প্রবাসের শিল্পীবৃন্দ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিতহবে। বেঙ্গল সোসাইটির সদস্যদের প্রতি বনভোজনকে সুন্দর ও সফল করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।



