যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন-দুবাইয়ের চেয়ে ব্যয়বহুল ঢাকা!

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের চেয়ে প্রবাসীদের জন্য ব্যয়বহুল শহর ঢাকা।

সম্প্রতি প্রবাসীদের জীবনযাত্রার খরচের ওপর মার্কারের করা জরিপে এ তথ্য উঠে আসে।

মার্কার তাদের তালিকায় ২০৯ শহর অন্তর্ভুক্ত করেছে। হাউজিং, পরিবহন, খাদ্য ও বিনোদন খরচের ওপর ভিত্তি করে চালানো হয় জরিপ। জরিপের বেসলাইন ছিল নিউইয়র্ক শহর।

মার্কারের ২০২১ সালের তালিকায় দেখা যায়, ঢাকার অবস্থান ৪০ নম্বরে। যদিও ২০২০ সালে ঢাকার অবস্থান ছিল ২৬।

মার্কারের প্রতিবেদন অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের অবস্থান ঢাকার পরে। দুবাইয়ের অবস্থান ৪২ নম্বরে। এ ছাড়া ঢাকার চেয়ে কম ব্যয়বহুল যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনও। তালিকায় ওয়াশিংটনের অবস্থান ৫১ নম্বরে।

বিদেশিকর্মীদের জন্য ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষে রয়েছে তুর্কেমিনিস্তানের রাজধানী আশখাবাদ। এর পর শীর্ষ পাঁচে রয়েছে হংকং, বৈরুত, টোকিও এবং জুরিখ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension