প্রবাস

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যেগে জাতির জনকের কন্যা জননেএী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন-

রূপসী বাংলা ডেস্ক:যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যেগে জাতির জনকের কন্যা মাননীয় প্রধান মন্ত্রি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ২০শে মে রোজ রবিবার বৈকাল ৬টায় ৭০-৫২ ব্রডওয়ে, জ্যাকসন হাইটস অফিসে আলোচনা সভা অনুষ্টিত হয় । সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য শরিফ কামরুল ইসলাম হিরার সভাপতিত্বে ও আইন সম্পাদক এড. শাহ মো বকতিয়ার আলীর পরিচালনায় অনুষ্টিত হয় । উক্ত অনুষ্টানে যুক্তরাষ্ট্র আওয়ামী ঘরণার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভায় ১৯৮১ সালে ১৭ই মে জননেএীর দেশে ফিরে আসার তাৎপয নিয়ে বক্তব্য রাখেন- গবেষক ও বাকসু’র সাবেক জিএস বীরমুক্তিযাদ্ধা ড. প্রদীপ রজ্ঞন কর, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ফারুক হোসাইন , মুক্তিযাদ্ধা মিজানুর রহমান চৌধুরী, শেখ হাসিনা মন্চের উপদেষ্টা হিরু ভূইয়া, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান রফিক,যুগ্ম সাধারন সম্পাদক মো: শিমুল হাসান,শ্রমিক লীগের সহ সভাপতি মন্জু চৌধুরী,ইলিয়ার রহমান , আওয়ামী লীগ নেতা ইন্জিনিয়ার মিজানুর রহমান , রুমানা আখতার , অলি হোসাইন, জেড এ জয়, মো: জিলানী, মো: আব্দুল ওয়াহেদ, নাদের আলী , আবুল কাসেম , আশরাফ আলম, সিটি যুবলীগের সভাপতি খন্দকার জাহিদুল ইসলাম প্রমূখ। সভায় মাহে রমজানে রোজদারীদের ইফতারীর সময় ইফতার পরিবেশিত হয়। সভায় জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্টিত হয় ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension