ভারত

গো-মূত্র খেতে বললেন তৃণমূল সংসদ সদস্য মহুয়া মৈত্র

আবারও শিরোনামে কৃষ্ণনগরের তৃণমূল সংসদ সদস্য মহুয়া মৈত্র। সংসদের চলতি অধিবেশনে তিনি যে রীতিমতো ঝড় তুলতে চলেছেন, সেই ইঙ্গিত দিয়ে রাখলেন।

কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সংসদ সদস্য মহুয়া মৈত্র স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, সংসদের অধিবেশনে বিজেপিকে তার তীব্র আক্রমণের মুখে পড়তে হবে। নরেন্দ্র মোদির সরকারকে তিনি আক্রমণ করবেন, তাই বিজেপিকে ‘হেনস্থাকারী দল’ তৈরি রাখতে বলেছেন মহুয়া।

একইসঙ্গে মহুয়ার পরামর্শ, বিজেপি সংসদ সদস্যরা খানিকটা গোমূত্র খেয়ে আসতে পারেন।

ভারতের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বুধবার বৈদেশিক নীতি নিয়ে মোরি সরকারকে তীব্র আক্রমণ করেছেন সংসদে। তিনি অভিযোগ করে বলেন, ভারতের ভুল নীতির কারণে চীন ও পাকিস্তান এখন জোটবদ্ধ হয়ে গেছে। আগে ভারত এই দুই রাষ্ট্রের সঙ্গে ভিন্ন ভিন্ন সীমান্তে ব্যস্ত থাকত। এখন সেই দুই সীমান্ত একাকার হয়ে গেছে। রাহুল আরও বলেছিলেন, ভুল নীতির জন্য ভারত সম্পর্কে চীন তার লক্ষ্য নির্দিষ্ট করে ফেলেছে। ভারতও ক্রমেই নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। প্রজাতন্ত্র দিবসে বিদেশি রাষ্ট্রনেতাকে বিশেষ অতিথি হিসেবে তাই আনতে ব্যর্থ।

বৃহস্পতিবার মহুয়া মৈত্রের বক্তৃতা করার কথা রয়েছে।

সংসদ সদস্য মহুয়া মৈত্র প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে ট্রলের জোরাল বক্তব্য দিয়ে থাকেন। তার দাবি, বিজেপির সদস্যরা তাকে নিয়ে এসব ট্রল করে থাকে।
সূত্র: এনডিটিভি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension