
কবিতা
দায়মুক্তি
হাফিজুর রহমান
কে আপন, কে পর? সে বিবেচনার সামর্থ্য আমার নেই!
কে রক্তের আর কে রক্তের নয়, এমন সম্পর্ক আমি মানি না।
কারণ, কোন প্রিয়জনকে যদি সম্পূর্ণরুপে বিশ্বাস করতে না পারি
তবে মানুষের কোন রক্তের সম্পর্ক, হতে পারে আপন?
আমি নিশ্চিত, বিশ্বাসের শতভাগ মর্যাদা দেয়ার কোন প্রিয়জন নেই।
স্বার্থের বাইরে একজন সুস্থ মানুষের অঙ্গ প্রতঙ্গগুলোই বিশ্বস্ত
ওরা মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত, নির্দেশিত কর্মগুলো করে নিখুঁতভাবে;
যদিও একসময় সেগুলোও অকেজো হয়ে পড়ে, অক্ষমতার কারণে
পালন করতে পারে না নির্দেশ, আপ্রাণ চেষ্টায়ও হতে পারে না সফল
ঠিক তখনই মানুষ, সবচাইতে বেশি অসহায়।
ডাক্তারের চিকিৎসা, প্রিয়জনের সেবা – সবকিছুই দায়মুক্তির!
অর্থহীন কর্মে স্বার্থের বাঁকা চোখ, দেখে না শুধু-শুধুই তাকায়।



