প্রবাস

ফ্রান্সে বিশ্বনাথ সমাজকল্যাণ সংস্থার ইফতার

রূপসী বাংলা ডেস্ক:ফ্রান্সে বিশ্বনাথ সমাজকল্যাণ সংস্থার ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। মঙ্গলবার প্যারিসের ক্যাথসিমার সোনার বাংলা রেস্টুরেন্টে বিশ্বনাথ প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এ ইফতার ও দোয়া মাহফিল হয়।

ইফতারে ফ্রান্সে বসবাসরত বিশ্বনাথ উপজেলার প্রবাসীরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথ সমাজকল্যাণ সংস্থার সভাপতি মো. বাছিত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রাসেল আহমদ ও সাংগঠনিক সম্পাদক মো. আফজল হোসেনের যৌথ পরিচালনায় ইফতার মাহফিলে মাহে রমজানের তাৎপর্য তুলে ধরেন আলোচনায় প্রধান অতিথি ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ সেলিম।

এসময় বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, বিশ্বনাথ সমাজকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা আব্দুল মানিক (শিক্ষক), ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এম এ কাশেম, সহ-সভাপতি আবুল কাশেম, আকরাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও শাহজালাল স্পোটিং ক্লাবের সভাপতি ফয়ছল উদ্দিন, ফ্রান্স আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রাজনগর সমাজকল্যাণ উন্নয়ন সংস্থা সভাপতি সেলিম ওয়াদা শেলু, অল ইউরোপিয়ান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের, সিলেট বিভাগ সমাজকল্যাণ সংস্থা সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, গোলাপগঞ্জ উপজেলা যুব উন্নয়ন পরিষদের সভাপতি জুবেল আহমদ, ঢাকা অ্যাসোসিয়েশন সহ সভাপতি রানা রহমান প্রমুখ।

সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক শাহীনুর রহমানের পবিত্র কোরান তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সমাজকল্যাণ সম্পাদক ফরহাদ হোসেন, সহ-সভাপতি হাছিব মেম্বার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা মো. শহিদ মিয়া, মো. মহসিন আলী, তামিম আহমদ, সিনিয়র সহ-সভাপতি রায়হান আহমদ, জয়নুল আবেদীন, আফিজ আলী, সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম খান, সহ-অর্থসম্পাদক রিপন আলী, সহ সাংগঠনিক সম্পাদক ইসলাম উদ্দীন, প্রচার সম্পাদক বাহার উদ্দীন, আমিনুল, জসিম, জামাল, আলী, মামুন, সাদেকসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ।

পরে ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন হাফিজ ছামির।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension