প্রধান খবরপ্রবাস

নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

রূপসী বাংলা ডেস্ক:যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে আরিফুল ইয়াকুব রনির (২৪) নামে ফেনীর দাগনভূঞার এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার নিউইয়র্ক সিটির ব্রুকলিনের ফ্লাটবুশ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে নিউ ইয়র্কের পুলিশ জানায়, ৫৫০ ওসেন এভিনিউতে অবস্থিত অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের সামনে চার যুবক ঝগড়ায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে রনিকে গুলি করে এবং রনির সঙ্গে থাকা আরেক বাংলাদেশি যুবককেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

নিউ ইয়র্ক পুলিশ আরও জানায়, সংবাদ পেয়ে অ্যাম্বুলেন্স এসে রনিকে কিংস কাউন্টি হাসপাতালের জরুরি বিভাগে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত আরেক বাংলাদেশিকে মায়মনিডেস হাসপাতালে নেয়া হয়েছে। তার নাম এখন পর্যন্ত জানা যায়নি। তিনি পরিবারের সঙ্গে চার্চ-ম্যাকডোনাল্ড এলাকায় বসবাস করছিলেন।

নিহত রনির খালু ফরহাদ হোসেন জানান, রনি ট্যাক্সি চালিয়ে লেখাপড়ার খরচ নির্বাহ করতেন। কী কারণে ওই অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে গিয়েছিল এবং তার সঙ্গে থাকা যুবকটিও কে তা এখন পর্যন্ত তারা জানতে পারেননি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension