
প্রবাস
ব্রাম্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতির ইফতার ও মত বিনিময়
জাহাঙ্গীর বাবু সিঙ্গাপুর প্রতিনিধি:পঁচিশে রমজান ,১০ জুন ২০১৮ ইং সন্ধ্যায় ৫৩ এ রয়েল রোডের বাংলাদেশ সেন্টার ও বাংলার কণ্ঠ কার্য্যালয়ে পুনঃর্গঠিত ব্রাম্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতি, ইফতার ও মত বিনিময় সভার আয়োজন করে।
বাংলার কণ্ঠ সম্পাদক একেএম মোহসিনের সভাপতিত্বে সন্ধ্যা ছয়টায় কাজী জসিমের উপস্থাপনায় অনুষ্ঠান শুরু হয় ,অতিথি ছিলেন , জাকির হোসেন জ্যাক ,মিরাজ উদ্দিন আহমেদ,রফিকুল ইসলাম রফিক,আরিফুল ইসলাম সোবহান,সাদাত হোসেন রাসেল ,মাহবুবুল আলম,হীরা মালেক ও জাহাঙ্গীর বাবু (সাধারণ সম্পাদক প্রবাসী সাংবাদিক সমিতি প্রসাস ,সিঙ্গাপুর)।
অতিথিরা ২০১৮-২০১৯ সালের পুনর্গঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আশা ব্যাক্ত করেন ,ব্রাম্মনবাড়িয়া জেলার প্রবাসীদের কল্যানে এবং ব্রম্মানবাড়িয়ার সামাজিক,মানবিক কাজে সাহায্য করবে এই কমিটি।
পুনঃর্গঠিত ব্রাম্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতির ৫১ সদস্যকে পরিচয় করিয়ে দেন সাধারণ সম্পাদক আদনান শাহ। কমিটির বিভিন্ন পদের মধ্যে সভাপতি এ কে এম মোহসিন (সম্পাদক বাংলার কণ্ঠ) ,সাধারণ সম্পাদক এ এইচ আদনান শাহ ,সাংগঠনিক সম্পাদক মামুন সরকার ,কোষাধক্ষ্য আকাশ মির্জা মনির,প্রচার সম্পদক আরমান খান সেলিম,সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক হিসাবে রয়েছেন ঈমান ব্যাপারী।



