প্রবাস

নিউইয়র্কে প্রবাসী মতলব সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

রূপসী বাংলা ডেস্ক:নিউইয়র্ক প্রবাসী মতলববাসীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত ৩ জুন জ্যাকসন হাইটসে পালকি পার্টি হলে। এই ইফতার পার্টির আয়োজন করেছিল প্রবাসী মতলব সমিতি ইনক। ইফতার মাহফিলে প্রবাসী মতলববাসী ছাড়াও কমিউনিটির বিভিন্ন নেতা ও সুধীজন উপস্থিত ছিলেন। এই ইফতার পার্টিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ সাকিল মিয়া এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মিয়া রহমান লিটন। ইফতার মাহফিল সফল করতে ‘ইফতার মাহফিল কমিটি’র আহবায়ক গোলাম সারোয়ার দুলাল, যুগ্ম আহবায়ক সোমেল মিয়া, সদস্য সচিব মোঃ হুমায়ুন কবীর ও নাজির উদ্দিন পাটোয়ারী অনুষ্ঠানে আগতদের স্বাগত জানান এবং সার্বিক ব্যবস্থাপনার তদারকি করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension