
নিউইয়র্কে এটর্নি মঈন চৌধুরীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
রূপসী বাংলা ডেস্ক:নিউইয়র্কে ধর্মীয় উৎসাহ আমেজে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশী বংশোদ্ভুত মুলধারার রাজনীতিক, কমিউনিটি লিডার ও ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরীর ইফতার ও দোয়া মাহফিল। গত ৭ জুন বৃহস্পতিবার জ্যাকসন হাইটসের পালকি পার্টি হলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও দোয়া


মোনাজাত পরিচালনা করেন ইউনাইটেড ইমাম অ্যান্ড উলামা কাউন্সিল ইউএসএ’র সহ সাধারণ সম্পাদক মুফতী মুহাম্মদ ইসমাঈল। দোওয়া-মোনাজাতে এটর্নি মঈন চৌধুরীর প্রয়াত পিতা আলহাজ্ব আবদুল মতিন চৌধুরীর আত্মার মাগফেরাত সহ দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনা করা হয়।

এটর্নি মঈন চৌধুরী অতিথিদের স্বাগত জানিয়ে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। সাংবাদিকসহ বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ ইফতার মাহফিলে অংশ নেন।



