প্রবাস

হংকং আ.লীগের দোয়া ও ইফতার মাহফিল

রূপসী বাংলা ডেস্ক:চীনের প্রাদেশিক শহর হংকং শাখা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল হয়েছে।

রবিবার হংকংয়ের ইয়াও মা তেই বিএইচ কে অফিসে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

হংকং শাখা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ লিটনের সভাপতিত্বে ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তৃতা করেন হংকং শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্পাদক ফজলুল হক কিরন. ইফতার মাহফিল আয়োজক কমিটির কমিটির আহ্বায়ক শেখ নিয়াজ হোসন প্রমুখ।

আমন্ত্রিত অতিথি হিসেবে দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন হংকংয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি তাসমিনুল হক বিপু, সাধারণ সম্পাদক আশফাকুর রহমান পলাশ, আওয়ামী লীগের সহসভাপতি জিয়াউল হাসান মুন্না সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন, প্রচার সম্পাদক ফকরুল ইসলাম বাবু ট্রেজারার রবিন প্রমুখ।

এছাড়া হংকং শাখা  আওয়ামী লীগের সাবেক সভাপতি, সম্পাদক উপদেষ্টামণ্ডলী ও প্রেসিডিয়াম মেম্বাররা উপস্থিত ছিলেন।

ইফতারপূর্ব দোয়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা ও দেশ জাতির উন্নতি কামনা করে দোয়া করা হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension