প্রবাস

পর্তুগালে বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রূপসী বাংলা ডেস্ক:পর্তুগালে বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার লিসবনের স্থানীয় একটি রেস্তোঁরায় এ মাহফিল হয়।

সংগঠনের সভাপতি শাহ জাহান আহমেদের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি শহীদুর রহমানের পরিচালনায় সংগঠনের সদস্য মো. হাসানের পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে ইফতার ও দোয়া মাহফিল শুরু হয়। এতে প্রধান মেহমান ছিলেন বাংলাদেশ দূতাবাসের সহকারী কনসুলার মো. নুর উদ্দিন।

ট্রাস্টের সভাপতি শাহ জাহান আহমেদ ওনার সংক্ষিপ্ত বক্তব্যে আগত সকল মেহমানদের স্বাগত জানান ও প্রবাসের মাঝে সকলকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ কমিউনিটির মঙ্গলে কাজ করার আহবান জানান।

এছাড়াও রমজানের ফজিলত ও গুরুত্ব নিয়ে বিশেষ বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মিজানুর রহমান।

আরো উপস্থিত ছিলেন পর্তুগালে বাংলাদেশ কমিউনিটি ও সামাজিক সংগঠনের নেতা হুমায়ন কবীর জাহাঙীর, আবুল কালাম আজাদ, কাজী ইমদাদ, তাহের আহমেদ, শাহাদাত হোসেন, মুজিবুর মোল্লা, ইকবাল হোসেন, শহীদ উল্লাহ্‌, মিজানুর রহমান মাসুদ, মো. রনী হোসাইন, মো. সুমন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সহ সম্পাদক ফখরুল ইসলাম রিপন ,সাইফুল ইসলাম, মিজানুর রহমান, কোষাধখ্য মামুন আহমেদ, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, ইকবাল হোসেন, বিল্লাল আহমেদ, জাবেদ আহমেদ, সোবহান আহমেদ, রুহেল আহমেদ, ফখরুল ইসলাম মমিন, সুমন প্রমুখ।

ইফতারের পূর্বে দেশের এবং প্রবাসের সকল মুসলিম সম্পদায়ের শান্তি কামনায় সংগঠনের সদস্য মো. হাসান বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension