
কবিতা
মৃত্যুক্ষুধা
তুহীন বিশ্বাস
কিছুদূর হেঁটে হেঁটে ক্লান্ত পথিক-
কাঙ্ক্ষিত স্বপ্নে অনাকাঙ্ক্ষিত ঝড়,
অতিরিক্ত রক্তপ্রবাহে ঘর্মাক্ত শরীর,
মৃত্যুক্ষুধা প্রকট হয় জীবন দুয়ারে।
অপ্রাপ্তি বঞ্চনার মাঝে নিঃসঙ্গ মন,
হতাশা জমাট বেঁধে ভাঙ্গে পাজর,
করুণা অংকিত গল্পের যবনিকায়,
অতঃপর-
একটি সুইসাইড! ডোমের ব্যস্ততা।



