
পিতৃ দিবসে প্রকাশ্যে এল সঞ্জু-র নয়া পোস্টার
রূপসী বাংলা ডেস্ক:পিতৃ দিবস উপলক্ষ্যে সুনীল দত্ত ও সঞ্জয় দত্তের সম্পর্কে নতুন করে আলো ফেলল সঞ্জু ছবির নয়া পোস্টার। তাতে দেখা যাচ্ছে, সঞ্জয় রূপী রণবীর কপূর ও সুনীলের ভূমিকায় পরেশ রাওয়াল পরস্পরকে আলিঙ্গনাবদ্ধ করেছেন।
Here’s a Father's Day exclusive from #Sanju. #JaaduKiJhappi#RanbirKapoor @FoxStarHindi @VVCFilms #RajkumarHiraniFilms pic.twitter.com/dQemfGRJzL
— Rajkumar Hirani (@RajkumarHirani) June 17, 2018
এছাড়া টুইটারে পোস্ট করা একটি ভিডিওয় রণবীর শুভেচ্ছা জানিয়েছেন তাঁর বাবা ঋষি কপূর সহ সমস্ত পিতাকে। আজই রণবীর টুইটার লাইভ করবেন সঞ্জু ছবি সম্পর্কে তাঁর অভিজ্ঞতা নিয়ে। তিনি নিজে সোশ্যাল মিডিয়ায় নেই। তাঁর হয়ে ফক্স স্টার প্রকাশ করেছে এই ভিডিও।
3 more hours to go before Ranbir Kapoor goes LIVE on our handle! BTW, have you given your dad a #JaaduKiJhappi yet? @chintskap #Sanju @rajkumarhirani @VVCFilms pic.twitter.com/FH8Visitsz
— Star Studio18 (@starstudio18_) June 17, 2018



