কবিতাসাহিত্য

অনাকাঙ্ক্ষিত চোখ

তুহীন বিশ্বাস


কাঁধে ঝোলানো ব্যাগভর্তি রহস্য
লাস্যময়ীর অভিনব কৌশল;
ভ্রমর ছুটে চলছে পিছু অন্ধত্বে
মুচকি হাসে উত্তর পাড়ার করিমন।

অকস্মাৎ অনাকাঙ্ক্ষিত চোখ!
মুহুর্তে মস্তিষ্কে ভর করে অতীত;
চুপসে যায় লজ্জাবতীর পাতায়
অনুভবে পদতলের মাটির কম্পন!

হৃদযন্ত্রে ভয়ংকর ধুকপুক শব্দ,
শুকিয়ে যায় চাটুকারি ঠোঁট
তবুও হাসে অস্তিত্ব রক্ষায়,
উপসংহারে কৃতকর্ম ধুঁকে ধুঁকে মরে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension