
প্রবাস
এরশাদ ছিলেন গনতন্ত্রের রূপকার: জাপা যুক্তরাষ্ট্র শাখা
বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা এক আলোচনা সভার আয়োজন করেছে।
সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ১৩ই নভেম্বর (রবিবার) সন্ধ্যায় জ্যাকসন হাইটের নবান্ন রেষ্টুরেন্টে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির সভাপতি হাজী আবদুর রহমান। পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু।
সভায় বক্তব্য রাখেন জাপার উপদেষ্টা গিয়াস মজুমদার, উপদেষ্টা সাবেক কমিশনার মো. আলী, জাপার সিনিয়র সহ সভাপতি জসিম চৌধুরী, সহ সভাপতি এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল করিম, সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মীর জাকির, যুব বিষয়ক সম্পাদক শফি আলম, মহিলা সম্পাদিকা জেসমিন আকতার চৌধুরী প্রমুখ।



