প্রবাস

জার্মানিতে বাংলাদেশি বংশোদ্ভূত শিশু তাসনিমের সাফল্য

রূপসী বাংলা ডেস্ক:জার্মানিতে বাংলাদেশি বংশোদ্ভূত ১২ বছর বয়সী তাসনিম রহমান জার্মানির বিখ্যাত  হাইনরিশ ফন গাগার্ন গিমনাজিয়াম স্কুল থেকে ফ্রাংফুর্টার আলগেমাইনে ছাইটুং (ফাজ) প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করেছে। এবছর এক হাজার ৪০টি  শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাছাইকৃত মেধাবী এক হাজার দুইশ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

ফ্রাঙ্কফুর্ট তথা জার্মানির বিখ্যাত পত্রিকা  ফ্রাংফুর্টার আলগেমাইনে ছাইটুং (ফাজ) প্রতি বছর সহস্রাধিক হাইস্কুলের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন ক্যাটাগরির প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এ প্রতিযোগিতায় রাজনৈতিক  খেলাধুলা, চিকিৎসা, বিজ্ঞান ও প্রযুক্তি, সমাজব্যবস্থা  ইত্যাদি  থেকে যেকোনো এক বিষয় নিয়ে তিন মাসব্যাপী পত্রিকা পড়ে ও পর্যবেক্ষণ করে নিজস্ব মতামত ও পত্রিকা থেকে তত্ত্ব ও উপাত্ত নিয়ে প্রত্যেক শিক্ষার্থী একটা বই আকারে একটি প্রজেক্ট উপস্থাপন করে থাকে।
এই প্রতিযোগিতায়  জার্মানির হাইনরিশ ফন গাগার্ন গিমনাজিয়াম স্কুল থেকে  অংশগ্রহণ করে তাসনিম রহমান। তার  বিষয় ছিল ‘জার্মানির রাজনীতি এবং সদ্যসমাপ্ত জার্মানির সরকার গঠন প্রক্রিয়া।’

এই বিষয় নিয়ে কাজ করা ছিল দুঃসাধ্যের। অনেক প্রবীণরা এই বিষয়ে কাজ করতে কষ্টসাধ্য মনে করেন। কিন্তু তাসনিম রহমান এই কাজ অত্যন্ত দক্ষতার সাথে সম্পন্ন করে প্রথম স্থান অধিকার করে পুরো জার্মানিতে প্রবাসী বাঙালি তথা এশিয়ার মুখ উজ্জ্বল করেছে। পত্রিকার প্রকাশক, স্কুল ডিরেক্টর জার্মান  ফ্রাঙ্কফুর্টের ঐতিহাসিক  ‘আল্টেওপারে’ প্রধান হল রুমে  সহস্রাধিক লোকের উপস্থিতিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার ও সম্মাননা স্মারক  প্রদান করেন। তিনি তাসনিমকে শুভেচ্ছা উপহার, সম্মাননা স্মারক  প্রদান করে তার ভূয়সী প্রশংসা করে বলেন, ভিনদেশি ছোট্ট মেয়েটি দুঃসাধ্য বিষয়ে নিয়ে যে  অবদান রেখেছে- তা চিরস্মরণীয় ও গর্বের।

প্রসঙ্গত, তাসনিম রহমান জার্মানি প্রবাসী জিল্লুর রহমান ও কান্তি হকের একমাত্র মেয়ে। জিল্লুর রহমানের গ্রামের বাড়ি সিলেটের জাকিগঞ্জে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension