
‘বিএনপি করে আওয়ামী লীগের এমন লোক নাও, যন্ত্রপাতি আমি দেব’
রূপসী বাংলা ডেস্ক:গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের ব্যাচ পড়ে বিএনপির নাশকতার পরিকল্পনার ফোনে কথোপকথনের অডিও ফাঁস হয়েছে। যে দুজনের মধ্যে ফোনে এই কথা হচ্ছিল, তাদের একজন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মিজানুর রহমান বলে চিহ্নিত করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দাদের তথ্যমতে মিজান যার সঙ্গে কথা বলছিলেন তার নাম সাইফুল ইসলাম। তিনি আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের যুবদলের নেতা।
https://youtu.be/7VjKh8bwCv8
মিজান-সাইফুলের কথোপকথন দেয়া হলো:
সাইফুল – স্লামালাইকুম।
মিজান: ওয়ালাইকুম সালাম। কেমন আছো?
– আছি মোটামুটি।
মিজান: আচ্ছা, তোমাদের এখান থেকে যে কাশিমপুর ইউনিয়নের ভোটকেন্দ্র, সেটা কত দূর?
– মানে আমাদের পাশেরডা হইলো এক নম্বর ওয়ার্ড।
মিজান: হ্যাঁ, এটা তোমাদের এখান থেকে কতটুকু দূর, ভোট কেন্দ্রটা?
– এই ১৮ কিলো হইব। এক নম্বর ওয়ার্ডে কেন্দ্র হইল তিনটা।
মিজান: আচ্ছা, ওখানে তোমার ক্লোজ বন্ধু-বান্ধব আছে?
– হ্যাঁ, আছে।
মিজান: ওকে, এখানে আমাকে একটা ছেলে, পাড়লে দুটাই দাও। যারা আওয়ামী লীগের ব্যাচ লাগিয়ে ঘুরতে পারবে। এরকম কিছু ছেলে ম্যানেজ করতে পারবা?
– হ্যাঁ, আছে।
মিজান: আছে? প্রয়োজনে আওয়ামী লীগের লোক নাও, যারা মনে মনে বিএনপি। আছে এমন?
– জ্বি আছে।
মিজান: তিনটা ছেলে সিলেক্ট করো। হ্যাঁ? ওরা নৌকার ব্যানার নিয়ে ঘুরবে। ওদের আমি বলে দেব। ওদের টাকা-পয়সা দেবনে। আমি ইলেকশনের দিন যন্ত্রপাতি দিয়ে দেবোনে। তুমি আগে ছেলে তিনটা সিলেক্ট করো। তিন সেন্টারের জন্য তিনজন। ওকে?
-ওকে?
মিজান: ঠিক আছে। শোনও, শোনও শোনও শোনও। যে পোলিং সেন্টারটা, মানে যেকোনো তিনটা পোলিং সেন্টারের যেকোনো একটার পাশে আমাদের লোকের বাড়ি থাকতে হবে। যে বাড়ির জানালার পাশে বসে…দোতলা কিংবা তিনতলা বাড়ি থাকলে ভালো হয়।
– আমি রেডি করবোনে।
মিজান: রেডি করো। আর তিনটা ছেলেকে রাখবা, অন্য কাজে। ওই তিনটা ছেলে আওয়ামী লীগের ব্যাচ লাগিয়ে ঘুরবে।
– আচ্ছা, ঠিক আছে।
মিজান: ঠিক আছে।
https://youtu.be/pSGmLmBh7K8
পরের ওডিও রেকর্ডের কথোপকথন:
প্রথমেই সাইফুল নামে ব্যক্তিটি বলেন, স্লামালাইকুম।
মিজান: ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তোমার খবরের বার্তা কী? কী করতে পারতেছো?
– ওই লোক ঠিক করছি। তবে বাসাডা ঠিক করতে পারি নাই এখনও।
মিজান: একটা বাসা ঠিক করো। ২/৪/৫ হাজার যদি দিতেও হয়, দিয়ে দাও।
– মানে একটা বাসা ঠিক করে দেবো?
মিজান: সেন্টারের পাশে। কথাটা বুঝছো?
– হ্যাঁ।
মিজান: এই লোকগুলিকে তোমাকে আনতে হবে…এই… তুমি রেডি থাকো। কয়জন লোক দিবা? একজন নাকি দুইজন?
– চারজন দেয়া যাবে, চার কেন্দ্রে চারজন। এক নম্বর ওয়ার্ডে চার থেকে পাঁচ জন দেয়া যাবে।
মিজান: আচ্ছা, তোমার কথাই থাক। চার কেন্দ্রে চারজন। সাহসী ছেলে রেডি রাইখ। হাত- পা যেন না কাঁপে। সাহসী যেন হয়।
-এটা কোনও সমস্যা না।
মিজান: এগুলারে নিয়া একটা গাড়ি কইরা ঢাকায় চলে আসবা। ওদের আমি শিখাইয়া দেব, ট্রেনিং দিয়ে ছেড়ে দেব। বুঝতে পারছো?
– হ্যাঁ।
মিজান: নাকি বুঝো নাই?
– না, বুঝছি।
মিজান: ওদের নিয়া ওইখান থেকে গাড়ি ভাড়া করে আসবা। ওদের আলাদা টাকা দিয়ে দিব। কোনও সমস্যা নাই।
– হ্যাঁ।
মিজান: ওদের শিখাইয়া দিতে হবে। ওদের একবার শিখাইয়া এক-দুইবার ট্রেনিং দিতে হবে। বুঝতে পারছো?
– আচ্ছা।
মিজান: তুমি চারটা লোক রেডি করো। খাবার দাবার খাও। আমি আমার জিনিসপত্র রেডি করি। তুমি নিয়া আসবা। আমি বলব কোথায় আসবা। গুলশানে, উত্তরায়, যেকোনো জায়গায়, বুঝ নাই?
– হ্যাঁ ।
মিজান: তুমি ওদের নাম্বার-টাম্বার নিয়া রেডি করো। হাত খরচ আমি দিয়া দিবনে। একবার-দুইবার ট্রেনিং দিলে ঠিক হয়ে যাবে।
– ওকে।
মেজর মিজান: ওকে।



