প্রবাস

সুইডেনে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রূপসী বাংলা ডেস্ক:মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী উপ-মহাদেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  করে সুইডেন আওয়ামী লীগ।

রবিবার  স্টকহোমের সিস্তা ট্রেপ হলে জাতির জনক বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদ, মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদ এবং সকল গণতান্ত্রিক আন্দোলনে দেশমাত্রিকার জন্য যারা আত্মহুতি দিয়েছেন এবং জেলখানায় নিহত বঙ্গবন্ধুর বিশ্বস্ত জাতীয় চার নেতা ১৯৪৯ সালের ২৩ জুন পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে আওয়ামী লীগের প্রতিষ্ঠার পর বিশেষ করে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও শামসুল হকসহ জাতীয় নেতৃবৃন্দ যারা পরলোক গমন করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও কোরান তেলওয়াতের মাধ্যমে তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

কোরান তেলওয়াত পরিচালনা করেন সুইডেন আওয়ামী লীগের অর্থ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলম।

সুইডেন আওয়ামী লীগের সভাপতি  এ এইচ এম জাহাঙ্গীর কবিরের সভাপতিত্ব্ এবং  সুইডেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ ইউসুফ আলী রতনের পরিচালনায় সাভায় স্বাগত বক্তব্য রাখেন সুইডেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. ফরহাদ আলী খান (সাবেক ভিপি ঢাকা মেডিকেল কলেজ)।

বক্তারা বলেন, বঙ্গবন্ধু-আওয়ামী লীগ এবং বাংলাদেশ ইতিহাসে এই তিনটি নাম একই সূত্রে গাঁথা।
আজ  গণমানুষের প্রিয় দল আওয়ামী লীগ মানেই বাঙালি জাতীয়তাবাদের মূল ধারা।

বাঙালি জাতির মুক্তির মূলমন্ত্রে দীক্ষিত হয়ে গণতান্ত্রিকভাবে জন্ম নেয়া উপ-মহাদেশের ঐতিহ্যবাহী বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ আজ ৭০ বছরে পা রাখল। এই দলের জন্ম লাভের মধ্যদিয়েই রোপিত হয়েছিল বাঙালির হাজারও বছরের লালিত স্বপ্ন স্বাধীনতা সংগ্রামের বীজ। জন্মলগ্ন থেকেই দেশের মাটি ও মানুষের প্রতি দলটির নেতাকর্মীদের অঙ্গীকার ও ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে শুরু হয় পাকিস্তানি ঔপনিবেশিক শাসকগোষ্ঠীর বিরুদ্ধে বাঙালি জাতির গৌরবোজ্জ্বল সংগ্রামের ইতিহাস। জনগণের অকুণ্ঠ ভালবাসা ও সমর্থন নিয়েই এই দলটি বিকশিত হয়। অতীতের মতো আজ বাংলাদেশের ভবিষ্যতও আওয়ামী লীগের সঙ্গে যুক্ত।

আলোচনা সভায়  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি সিরাজুল হক খান রানা, সহ-সভাপতি খালেদ চৌধুরী, সহ-সভাপতি সেলিম সারোয়ার, সহ-সভাপতি লায়লা আরজুমান, যুগ্ম সাধারণ সম্পাদক দলিল উদ্দিন দুলু,  মোস্তফা ওয়ালিদ জুয়েল, কামরুল হাসান, ডা. তামান্না হোসেন খান, নিলা চৌধুরী, আব্দুর রশিদ মান্নান মোল্লা, রফিকুল ইসলাম নয়ন, এডভোকেট মোর্শেদ চৌধুরী, শ্যামল দত্ত, জাহাঙ্গীর আহমেদ, সিরাজ বেপারী, শাহনাজ পারভিন, শামীম আহমেদ, সেলিনা খান, নূর সালাম চাইনিজ, রুমী চৌধুরী, সৈয়দ বাদল রহমান, নাদিরা শেখ, মুর্শেদুজ্জামান খান মফিজ, প্রিন্স বাকের, সৈয়দ মঈন, আনিস হাসান তপন, সুমন পুরকায়স্থ, মান্না দেব, নাসির আহমেদ ও পিঙ্কু দেব।

সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সুইডেন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শুরুর পূর্বেই প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension