
জনপ্রিয় রবীন্দ্রসংগীত শিল্পী সুমিত্রা সেন মারা গেছেন। মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ৮৯ বছর বয়সী এ শিল্পী দীর্ঘদিন ধরেই ব্রঙ্কোনিউমোনিয়ায় ভুগছিলেন। তার শ্বাসকষ্টও ছিল।
রোববার (১ জানুয়ারি) তাকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (২ জানুয়ারি) আবার সুমিত্রা সেনকে আবার বাড়িতে নেয়া হয়। সেখানেই মঙ্গলবার ভোরে তিনি মারা যান।
মঙ্গলবার ভোরে শ্রাবণী সেন ফেসবুকে লেখেন, ‘আজ মা ভোরে চলে গেলেন।’
সুমিত্রা সেনের দুই কন্যা ইন্দ্রাণী সেন ও শ্রাবণী সেন বাংলা সংগীত জগতের দুই প্রতিষ্ঠিত নক্ষত্র।



