কবিতাসাহিত্য

গ্রাস

জাহান আরা দোলন


সম্পর্কের নির্যাসটুকু চাই
(রস, কষ সব নিচড়ে তোমাকে ছিবড়ে করতে চাই)
জনহীন হও, শখহীন হও
অন্ধকারের গান
একা বসে শোন, ভুলেও দেখ না
সকলি প্রায় বিরান।
চোখ মেলে শুধু আমাকেই দেখ,
শোন শুধু এ আমারে
ভাবনা অসীমে সীমার প্রাচীর
তুলে দাও এইবারে,
সুখ ও দুঃখে চাওয়া ও পাওয়ায়
একাকী একক ছবি
নিঃসীম ভূমে আমিই তোমার
একক সূর্য, রবি।
আমার আলোতে পথ তুমি চলো,
নতুবা ও পথে ধাঁধা
থাকতে বলিনা, যেতেও দেই না
বন্ধনহীনে বাঁধা।

(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রাহুর প্রেম’ থেকে অনুপ্রাণিত)

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension