বাংলাদেশ

বিশ্বব্যাংকের আশ্বাস বাংলাদেশিদের পাশেও থাকার

রূপসী বাংলা ডেস্ক:বর্মি সেনাবাহিনীর নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরনার্থীদের জন্য বিপুল পরিমাণ অনুদানের ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। শুধু রোহিঙ্গা শরণার্থীদের জন্যই নয়, কক্সবাজারের স্থানীয় জনগণের জন্যও বিভিন্ন সহায়তা প্রকল্পের ঘোষণা দিয়েছে সংস্থাটি। চলমান বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদের পাশে থাকার কথা জানিয়েছে বিশ্বব্যাংক।

সোমবার বিশ্বব্যাংক বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই তথ্য জানানো হয়।

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল অ্যান্তোনিও গুতেরেস এবং বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের পরিদর্শনের কথাও উল্লেখ করা হয় ওই ফেসবুক পোস্টে।

সংস্থাটি বলছে, মিয়ানমারের সহিংসতার হাত থেকে বাঁচতে সাত লাখের বেশি রোহিঙ্গা নাগরিক পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। এই রোহিঙ্গারা যতদিন না নিরাপদে, স্বেচ্ছায় এবং সম্মানের সঙ্গে মিয়ানমারে ফিরে যাচ্ছে ততদিন পর্যন্ত তাদের সহায়তার জন্য অর্ধ বিলিয়ন ডলার অনুদান দিচ্ছে বিশ্ব ব্যাংক। সেইসঙ্গে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রোহিঙ্গাদের আশ্রয় দানকারী বাংলাদেশকেও সহায়তা করবে সংস্থাটি।’

সোমবার সকালেই কক্সবাজারে পৌঁছেন দুই বিশ্ব সংস্থার প্রধান। এর আগে রোববার (১ জুলাই) আলাদা সময়ে বাংলাদেশে আসেন তারা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension