
শাহানাজ শিউলী
শুকায় গেল জলের ধারা
নদী হল বাঁধনহারা
আয় ফিরে আয় ওরে নদী
চল রে ছুটে নিরবধি
শূন্য পানে বৈঠা হাতে
দিচ্ছে মাঝি হাঁক।
জাল ফেলে না সুজন মাঝি
সকাল বিকেল সন্ধ্যা সাজি,
শুকনা ডাঙ্গায় বৈঠা তরী
কত নদী গেল মরি
হারিয়ে গেল কৈ, শিং আর
টেংরা, পুঁটির ঝাঁক।
গাঁয়ের বধু যায় না গাঙে
আলতা পায়ে রঙে ঢঙে
খনন করো মাটি যদি
বাঁচবে আবার শত নদী
আসুক ফিরে জলের ধারা
মরা নদীর ডাক।



