
জিৎ মন্ডল
ফেলে আসা যুগটা বুঝি
আসলো নতুন করে,
তাইতো বুঝি ল্যাম্প হারিকেন
জ্বলছে আবার ঘরে।
নকশি আঁকা পাখার কথা
কেউ রাখেনি মনে,
সেই পাখাতেই করছি হাওয়া
এমন করুণ দিনে।
চার্জ বিহনে বন্ধ মোবাইল
রেডিও এলো তাই ফিরে,
আগের মতো আবার সবাই
বসছে রেডিও ঘিরে।
ডিম মাংস খাচ্ছে না কেউ
অধিক দামি বলে,
মাছে ভাতে বাঙালি মোরা
যাচ্ছি সেটাও ভুলে।
কাগজ-কলম দামটাও যে
যাচ্ছে শুধুই বেড়ে,
দোয়াত-কলম ধরবে কি সবাই
খাতা-কলম ছেড়ে?



