
জিৎ মন্ডল
বৃষ্টি ঝরে অঝোর ধারায়
সবুজ বনের বুকে,
গাছের পাতা উঠল কেঁপে
শিহরণ জাগা সুখে।
চাতক দলে মহানন্দে
উড়ে সারে সারে,
কালো মেঘ ঠেলে বক
ফেরে চেনা ঘরে।
ব্যাঙগুলো সব নাচতে থাকে
আপন গানের তালে,
শালিক শ্যামা শিস দিয়েই যায়
বসে গাছের ডালে।
গঙ্গা ফড়িং লাফিয়ে বেড়ায়
ঘাসের ডগায় ডগায়,
চৈতি কেয়া জুঁই চামেলি
গন্ধ সুধা বিলায়।



