কবিতাসাহিত্য

দেশে দেশে ফিরছি ভোঁ ভোঁ

কামরুল আলম সিদ্দিকী


পৃষ্ঠা উলটালেই দিন-দুপুরে কেঁদে ওঠে প্রাণছবি—
আমি পড়তে থাকি ফের বাল্যশিক্ষা শিশুশ্রেণি;
এরপর পৃষ্ঠার পর পৃষ্ঠা ফুঁড়ে উঠে আসছেন
পিতা-মাতা, প্রিয়দের সাদাকালো মুখগুলি।
হয় না পড়া আর— চাঁদনি চাতালের দেশে ফিরি
আর পৃষ্ঠা পৃষ্ঠা মাঠ খুলে কানামাছি খেলি দখিনায়,
তবু বাল্যশিক্ষাপাতা ছিঁড়েখুঁড়ে পতপত
দীর্ঘশ্বাস উড়ায় অমরি পাষাণ হাওয়ায়!

অমরি হঠাৎ পেছন থেকে দুই হাতে বেঁধে দিলে
একদিন লতাবনে চোখ— আমি ছকবাঁধা নদ এক
আন্ধারমানিক হই!
বই পড়া হয় না কবির। হারানো পাড়ার
কানামাছি হয়ে দেশে দেশে ফিরছি ভোঁ…ভোঁ…

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension