
লুৎফুর রহমান চৌধুরী
অলস দুপুর খুঁজে তারে অজানা পথ ধরে
কাঠ পিঞ্জিরা ভেঙে যায় প্রচণ্ড বৃষ্টি ঝড়ে।
চেয়ে ছিলাম সময়টা,লাগাম টেনে রাখতে
সময় মোরে দেয়নি সবুজ গ্রামটি আঁকতে।
আগুনে পুড়ে গেছে মায়ের সুন্দর মুখখানি
কেউ আর শুনে না বাংলার সত্য কাহিনী।
কাঠপোড়া এই হৃদয়ে দুঃখ কষ্ট খেলা করে
আঁখি বেয়ে অবিরত অশ্রুজল ঝরে পরে।
ঝুলে থাকা স্মৃতিগুলো বাতাসে নড়েচড়ে
আদরের পাখি ফিরে আসে না আর ঘরে।
বেঁধে রেখেছিলাম ডিঙি নাও সাধুর ঘাটে
লাল গোলাপ খুঁজে পাইনি চৌরাস্তার হাটে।
জ্বলে পুঁড়ে ছাই বন রৌদ্রের প্রচণ্ড তাপে
ক্ষত চিহ্নগুলো দেখে ভয়ে শরীরটা কাঁপে।



