
বন্ধু মানে কিছু অনুভূতি সময়ের সাথে গাঁথা
বন্ধুর পরশে কিছু পল সে তো স্বর্গীয় অনুরাধা।
বন্ধু মানে সুখে দুখে হাতে হাত রাখা
বন্ধু মানে যোজন যোজন অপেক্ষায় থাকা।
বন্ধু মানে ফেলে আসা খুনসুটি
বন্ধু মানে চোখের কোণে ভেজা অনুভূতি।
বন্ধু মানে শীতের রাত্রে পার হওয়া প্রান্তর
বন্ধু মানে বাম অলিন্দে ভালোবাসা নিরন্তর…



