
আতিকুর রহমান
খুশির দারুণ ঝড় উঠেছে
খোকা খুকির হৃদে
মেহেদী আর নতুন জামায়
সাজবে যে এই ঈদে।
সেলামিতে ভরবে পকেট
কত্ত মজা হবে
মায়ের হাতের ফিরনি পায়েস
কোরমা পোলাও রবে।
পড়তে নামাজ দল বেঁধে সব
যাবে যে ওই মাঠে
মুখরিত করবে যে মাঠ
লা শারিকার পাঠে।
রবের খুশির জন্য গরু
করবে জবাই যেথা
মন আনন্দে ছুটবে তারা
দেখতে দৃশ্য সেথা।



