প্রবাস

জালালাবাদ অ্যাসোসিয়েশনের ভোটার তালিকা হস্তান্তর

প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের কার্যকরি কমিটি অবশেষে নির্বাচন কমিশনের হাতে আনুষ্ঠানিকভাবে ভোটার তালিকা হস্তান্তর করেছেন। গত ৬ মার্চ সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ইটজি রেস্টুরেন্টে ভোটার তালিকা হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ, সহ-সভাপতি সফি তালুকদার, কোষাধ্যক্ষ মঈনুল ইসলাম, উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট নাসির উদ্দিন, প্রধান নির্বাচন কমিশনার আতাউর রহমান সেলিম, নির্বাচন কমিশনের সদস্য মিনহাজ আহম্মেদ সাম্মু, সাব্বির হোসেন, জালালাবাদ অ্যাসোসিয়েশনের মহিলা সম্পাদিকা সুতিপা চৌধুরী, কার্যকরি কমিটির সদস্য শাহীন কামালী, বোরহান উদ্দিন, মিজানুর রহমান, রোকন হাকিম, হেলিম উদ্দিন প্রমুখ।

সেই সাথে কার্যকরি কমিটি নির্বাচন কমিশনের হাতে সংশোধিত গঠনতন্ত্রও তুলে দেন। জালালাবাদ অ্যাসোসিয়েশনের এবার সাধারণ ভোটা সংখ্যা হচ্ছে ১০ হাজার ৬৪৮। আর লাইফ মেম্বারের সংখ্যা ৪৪৪ জন। সর্বমোট ভোটার সংখ্যা ১১ হাজার ৯২।

প্রধান নির্বাচন কমিশনার আতাউর রহমান সেলিম জানান, তারা সবে ভোটার তালিকা এবং সংশোধিত গঠনতন্ত্র পেয়েছেন। ফলে এখন আর নির্বাচনী পদক্ষেপ নিতে কোনো বাধা নেই। কার্যকরি কমিটির সাথে আলোচনা করে অচিরেই নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে। রোজার পরেই তফসিল ঘোষণা করা হতে পারে।

সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ নির্বাচন কমিশনকে অনুরোধ করেন যাতে করে অল্প খরচে নির্বাচন পরিচালনা করা হয়।


 

 

 

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension