প্রবাস

হলিউডে ১৩তম কাইট ফেস্টিভ্যাল ২০২৬ উদযাপিত

আতাউল খান রিপন হলিউড থেকে: গত ১৬ই আগস্ট ২০২৬ রবিবার দুপুর ১২টা থেকে সারাদিন ব‍্যাপী মহা আয়োজনে ছিলো ১৩তম কাইট ফেস্টিভ্যাল ২০২৬।প‍্যাসিফিক কাইট ফেস্টিভ্যাল এর আয়োজনে ঘুড়ি উড়ানো সহ নাচ গানের নানা আয়োজন, ছিল বিভিন্ন ধরনের খাবার পোশাক ও জুয়েলারি পণ্য প্রদর্শন এবং বিক্রয়ের ব্যবস্থা । সাগর পাড়ের মনোরম পরিবেশে পরিবার পরিজন নিয়ে ছোট বেলায় ফিরে গেছেন অনেকেই , এযেন বিনোদনের এক ভিন্ন মাত্রা। শিশুদের “ব‍্যাক টু স্কুল” বিভিন্ন সরঞ্জাম সহ বিনা মূল্যে ব‍্যাকপ‍্যাক বিতরণ। ৫০০ ফ্রি কাইট বিতরণ, কাইট কাটাকাটি খেলা এবং ছোটদের অংকন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ । স্থানীয় দেশী ও বিদেশী শিল্পীদের গান পরিবেশন সহ নানাবিধ বিনোদনের ব্যবস্থায় সবার জন্য উন্মুক্ত এই জনপ্রিয় উৎসব এবার আরও বেশি সুন্দর ও আকর্ষণীয় ও অধিক প্রবাসীদের উপস্থিতিতে সফল আয়োজন সম্পন্ন হয়েছে ।
আয়োজকদের আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করেছেন সবাই ।
উল্লেখ্য এবার কাইট ফেস্টিভ্যাল উপলক্ষে একটি সুন্দর মনোরম (White Dove) স্বরনিকা প্রকাশ করা হয়েছিল।

ছবি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension