
তুহীন বিশ্বাস
ওই চোখে খুন হয়ে যায় হিসাব গুনে
ওই ঠোঁটে আলতো ছোঁয়ায় স্বপ্ন বুনে,
ওই গালেতে টোল পড়ে হাসির রেখায়
ওই চুলের গন্ধে হঠাৎ প্রেম হয়ে যায়।
ওই নাকের ফুলটা ফোটে রক্তজবায়
ওই কানের দুলটা তবে একটু ভাবায়,
ওই শাড়ির লালটা আমার হৃদয় জুড়ে
ওই অসুখের ওষুধ খেলে মনটা পুড়ে।
ওই মানুষটা আমার হলে শান্তি পেতাম
ওই হাতে হাতটা ধরে হারিয়ে যেতাম,
ওই গোলাপ পাপড়ি যদি আমার হতো
ওই সাগরে ভাসিয়ে দিতাম পূণ্য যত।



