কবিতাসাহিত্যহাইকু

হাইকু গুচ্ছ

নুশরাত রুমু


১
আষাঢ় মাসে
কী অপরূপ শোভা
মাথায় ছাতা।

২
বাদলা দিনে
সজীব তরুলতা
বিপদে মাটি।

৩
পথের কাদা
দুপায়ে মেখে আজ
সেজেছে গাধা।

৪
মেঘের কান্না
চলছে অবিরাম
পোয়াতি নদী।

৫
বৃষ্টির শব্দ
বাজে টিনের চালে
ভাবুক মন।

৬
হাঁসের দল
মেতেছে মহানন্দে
জলবিহার।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension