কবিতাসাহিত্য

অতঃপর গল্পটা অসমাপ্ত

তুহীন বিশ্বাস


বিদঘুটে আঁধার নিসাড়-
অশ্বশক্তি নিস্তেজ নিস্তব্ধ
রক্তছাপে মস্তিষ্ক বিভ্রম
নিউরনে সুইসাইড নোট!

অপ্রাপ্তির হতাশা অতীত-
স্মৃতি গ্রাস করছে বর্তমান
হালখাতায় বিভৎস ভবিষ্যৎ
স্বপ্নগুলো ভ্রূণেই বিনষ্ট!

কলঙ্ক ভাসে অন্তরীক্ষে-
সরল অংকের জটিল সময়
কর্মফল মর্মন্তুদে বড্ড ক্লান্ত
অতঃপর গল্পটা অসমাপ্ত…।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension