
আজ ১৬ জুলাই সম্প্রচারের চার বছর পূরণ করল বাংলা চ্যানেল। যুক্তরাষ্ট্র ভিত্তিক বাংলা ভাষার এ টেলিভিশন চ্যানেলটি ইতোমধ্যে আমেরিকার বাংলা ভাষাভাষী মানুষদের জনপ্রিয়তা অর্জন করেছে। সে জনপ্রিয়তা যুক্তরাষ্ট্রের মানচিত্র পেরিয়ে বাংলাদেশ ও পশ্চিম বাংলার মানুষদেরকেও ছুঁয়েছে।
বাংলা চ্যানেলের ঢাকা অফিসে সীমিত আয়োজনে উদযাপন করা হয় চ্যানেলটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী।
চ্যানেলের প্রেসিডেন্ট ও সিইও শাহ জে. চৌধুরী জানান, বিশ্ব জুড়ে এখন একটি অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। একদিকে চলছে যুদ্ধ, আরেকদিকে পরিবেশের ভারসাম্যহীনতার কারণে প্রায় নিত্যই মানুষ মুখোমুখি হচ্ছে নানান দুর্যোগের। সেকারণে আর মুদ্রাস্ফীতি ব্যক্তিজীবন থেকে রাষ্ট্র পর্যন্ত নাজেহাল। এই রকমের বাস্তবতায় ঘটা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের পরিকল্পনাটি আমরা বাদ দিয়েছি। পরিকল্পনা বাংলা চ্যানেলের পরিবারের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে। আমরা ঠিক করেছি ঢাকা অফিস থেকে বাংলা চ্যানেল পরিবারের সকলকে নিয়ে একটা ট্যুর দেব।
বাংলা চ্যানেলের চেয়ারম্যান জনাব একেএম ফজলুল হক এবং প্রেসিডেন্ট ও সিইও শাহ্ জে চৌধুরী বাংলা চ্যানেলের এক বছর পূর্তি উপলক্ষে সকল পাঠক-দর্শক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপন দাতা, সাংবাদিক ও কলাকুশলী এবং ওয়েবসাইট ডেভেলপার ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।



