
আটলান্টিক সিটিতে যৌথ উদ্যোগে কোভিড ভ্যাকসিন প্রদান
আটলান্টিক সিটি প্রতিনিধি: নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে গত ১৯ মে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি ও রোওয়ান বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল বিভাগের যৌথ উদ্যোগে কোভিড ভ্যাকসিন দেয়া হয়েছে।
এদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কার্যক্রম চলে। কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই কমিউনিটির লোকজন কোভিড ভ্যাকসিন গ্রহণ করার সুযোগ পায়। স্থানীয় বিভিন্ন কমিউনিটির লোকজন জানান, সাম্প্রতিক সময়ে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এই সময় কোভিড ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা করায় তাঁরা বিএএসজে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা ও ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক বাংলাদেশ কমিউনিটির লোকজন সহ অন্যান্য কমিউনিটির লোকজন কোভিড ভ্যাকসিন গ্রহণ করায় এবং এই কার্যক্রম সফল করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।



