প্রবাস

আটলান্টিক সিটিতে ‘ হলিডে বৃক্ষ আলোকসজ্জা’ অনুষ্ঠান

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: সারা আমেরিকা জুড়ে এখন উৎসবের আমেজ, চারদিকে সাজ সাজ রব। বাড়িঘর, রাস্তাঘাট, শপিংমল, পার্ক সেজেছে নতুন সাজে, বাহারি সাজসজ্জা আর আলোকসজ্জায় চোখ ধাঁধিয়ে যায়। তার ঢেউ এসে লেগেছে মহাসাগরের তীরবর্তী সৈকত শহর আটলান্টিক সিটিতেও। সারা পৃথিবীতে যে শহরটি ‘ক্যাসিনো শহর’ হিসাবে পরিচিত।

গত ৩০ নভেম্বর, মংগলবার বিকেলে আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মলের উদ্যোগে আটলান্টিক সিটিতে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছিল ‘হলিডে বৃক্ষ আলোকসজ্জা’ অনুষ্ঠান। সিটি সেন্টার পার্কে অনুষ্ঠিত নান্দনিক এই আয়োজনে সহযোগী ছিল সিআরডিএ, আটলান্টিক সিটি বোর্ড অব এডুকেশন। এছাড়া সহযোগীতার হাত প্রসারিত করেছিল স্যালভেশন আর্মি, আটলান্টিক সিটি ফায়ার বিভাগ সহ বিভিন্ন সংস্থা।

আটলান্টিক সিটির বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা বিগত কয়েকদিন ধরে তাদের মেধা ও মননের সমন্বয়ে বিভিন্ন ধরনের ডেকোরেশন পিস তৈরি করে, যা ওইদিন স্কুলের ছাত্রছাত্রীরা ন্যাড়া গাছগুলোতো ঝুলিয়ে দেয়। এছাড়া পার্কের গাছগুলোতে বাহারি আলোকসজ্জাও করা হয়।

ওইদিন বিকেলে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে আলোক প্রজ্জলন করেন আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল। সিটি সেন্টার পার্ক জুড়ে আলোক প্রজ্জ্বলনের সাথে সাথে সবাই তুমুল করতালি ও হর্ষধ্বনির মাধ্যমে উচ্ছাস প্রকাশ করেন। এই সময় বিভিন্ন সংস্থার পদস্থ কর্মকর্তারা ও কমিউনিটির সন্মানিত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নগর কর্মকর্তা মিমি নিমবো অনুষ্ঠান সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension