
তূয়া নূর
এসেছিলো বইয়ের মেলায় বাবা মায়ের সাথে,
ঠিক মনে নেই কিছু কি তার ধরা ছিল হাতে।
একখানা বই দেখতে ছিল হাতের ‘পরে তুলে,
চোখের উপর চোখটা হঠাৎ ভেতর গেলো দুলে।
হালকা সবুজ কলাপাতার জামা ছিল গায়ে,
সিঁড়ি বেয়ে উপর তলায় যাচ্ছিল ধীর পায়ে।
যেতে যেতে একটু থেমে দেখল পিছন ফিরে,
যেতে যেতে মেঘের মতো হারালো সে ভিড়ে।
অবেলাতে বই মেলা আসি যে বই কিনতে,
দেখা হলে কোন কালে পারব ঠিকই চিনতে।



