
প্রবাস
আবুধাবিতে ছুরিকাঘাতে বাংলাদেশি নিহত
রূপসী বাংলা ডেস্ক:আবুধাবিতে স্বদেশি সহকর্মীর ছুরিকাঘাতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় দুপুরে আবুধাবির মোসাফফাহর ৩৭ নম্বর ইন্ডাস্ট্রিয়াল জোনে এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত আবদুল্লাহ আল মামুনের (৩৫) বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির দৌলতপুর গ্রামে। আর তার হত্যার সন্দেহভাজন মোহাম্মদ ইদ্রিসের (৪০) বাড়ি চট্টগ্রামের বহদ্দার হাটে।
আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসের লিগ্যাল অফিসার রেজাউল আলম জানিয়েছেন, সামান্য খাবার নিয়ে তর্কাতর্কি থেকে এ হত্যাকাণ্ড ঘটে। তারা দুইজনই স্থানীয় একটি টার্নিং ওয়ার্কশপে কাজ করতেন।



