
সৈয়দ আহম্মেদ সাদি
এই দেশ আমাদের
মায়ের মতন,
দেশের মাটিতে ফলে
সোনালী রতন।
দেশটারে গড়িবারে
দেবো মনপ্রাণ।
যারা করে দেশ ছোট
তাহারা নাদান।
বিজয়ের মাসে এসো
করি সবে পণ,
করিবো না অকারণে
জনতায় রণ।
দেশ যদি ভালো থাকে
পাবো সবে সুখ,
দেশের তরেতে সবে
পেতে দেবো বুক।
স্বাধীন নিশানখানি
ছুঁয়ে এসো গাই,
এই দেশ আমাদের
থাকিবার ঠাঁই।



