প্রবাস

আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ-আটাব এর ইফতার পার্টি

রূপসী বাংলা ডেস্ক:আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আটাব) এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় গত ৭ই জুন বৃহস্পতিবার, জ্যাকসন হাইটসের টক অব দ্য টাউন রেস্টুরেন্টে। ইফতার মাহফিলে আটাব এর অধিকাংশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন রহমানিয়া ট্রাভেলস এর স্বত্ত্বাধিকারী মাওলানা মাহমুদ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কর্ণফুলি ট্রাভেলস এর স্বত্ত্বাধিকারী মোহাম্মদ সেলিম (হারুন)।

সংগঠনের সভাপতি মোহাম্মদ এম রহমান (মেঘনা ট্রাভেলস) আগত সদস্যদের স্বাগত জানান। অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন কামরুজ্জামান বাচ্চু (জননী ট্রাভেলস), মো: বেলাল হোসেন (ডিজিটাল ট্রাভেলস), সোলতান আহমেদ (হ্যারিটেজ ট্রাভেলস), মাসুদ মোরশেদ (স্কইল্যান্ড ট্রাভেলস), মোতাহের হোসেন (আল-মদিনা ট্রাভেলস), মাহবুব আ: চৌধুরী (ইষ্টওয়েষ্ট ট্রাভেলসস), এম.ডি শামছুদ্দিন বশির (ওয়াল্ড ট্যুরস এন্ড ট্রাভেলস), আবদুল রহিম (পিস ট্রাভেলস এন্ড ট্যুরস), মির্জা জামান (গ্লোবাল এনওয়াইট ট্রাভেলস)। ইফতার ও আলোচনা শেষে আগত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension