
শাহীন খান
আর যদি লেখাটেখা না হয় আমার
আর যদি দেখাটেখা না হয় আমার
আর যদি আড্ডাতে না যেতে পারি
আর যদি না যাই তোমার বাড়ি
আর যদি গানটান না লিখি আমি
আর যদি কোনো সুর না শিখি আমি
আর যদি কভু ফোন না করি আমি
আর যদি তব মন না নাড়ি আমি
আর যদি জ্বালাতন না করি আমি
আর যদি আলাপন না করি আমি
তবে, কষ্ট করে জেনে নিও আমার খবর
বন্ধু, তোমাদের হেলাতে নিয়েছি কবর!



